উচ্চ ফলনশীল বিআর-১১ ও বিআর-৫২ জাতের আমন ধানের বীজ (প্রতি সদস্যকে ৫ কেজি করে) বিতরণ
লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নস্থ চরগাজী শাখার উদ্যোগে ও কোডেকের আয়োজনে ১০০ জন সদস্যের মাঝে উচ্চ ফলনশীল বিআর-১১ ও বিআর-৫২ জাতের আমন ধানের বীজ (প্রতি সদস্যকে ৫ কেজি করে) বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় কোডেক চরগাজী শাখার নতুন ভবনে এ উচ্চ ফলনশীল বিআর-১১ ও বিআর-৫২ জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে কোডেক রামগতি এরিয়ার এরিয়া ম্যানেজার মাহাবুব আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরগাজী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মীর আকতার হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু , কোডেকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম খান এবং কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “১৯৮৮ সাল থেকে কোডেক রামগতি উপজেলার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চরগাজী ইউনিয়নে অনেক এনজিও কাজ করলেও কোডেক শুধু ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমি চরগাজী ইউনিয়নের সকল মানুষকে কোডেকের পাশে থাকার আহ্বান জানাই।”
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কোডেক বিশ্বাস করে টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানুষের ক্ষমতায়ন। তাই আর্থিক সেবার পাশাপাশি কৃষি সহায়তা, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বীজ বিতরণ কর্মসূচি শুধু কৃষি উৎপাদন বৃদ্ধির একটি উদ্যোগ নয়, বরং প্রান্তিক কৃষক ও সদস্যদের পাশে থেকে তাদের আত্মবিশ্বাস ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি বাস্তব পদক্ষেপ। কোডেক সবসময় বিশ্বাস করে—মানুষের উন্নয়নই প্রতিষ্ঠানের প্রকৃত সফলতা। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক সমাজ গড়ে তোলাই কোডেকের অঙ্গীকার।



0Share