সব কিছু
লক্ষ্মীপুর সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত - Lakshmipur24

সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৮) নিহত হয়।

আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব বাজার-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকার চর বেদমা গ্রামের বাসিন্দা  আবুল কাশেমের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

পুলিশ জানায়, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মোটরসাইকেলে করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে আবুতোরাব বাজারের সংযুক্ত সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মৃত্যু কালে তার স্ত্রী, ৩ সন্তান সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

রামগতিতে বিনামূল্যে কৃষি, শিক্ষা উপকরণ ও চেক বিতরণ 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ লক্ষ্মীপুরের আয়েশা মহিলা কামিল মাদরাসা

উপকূলীয় অঞ্চলে কোডেকের আমন ধানের বীজ বিতরণ

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার জানাজা সম্পন্ন

রামগতিতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা-২০২৬

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com