সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ধানমন্ডিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

ধানমন্ডিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

ধানমন্ডিতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুরে গ্রেপ্তার

রাজধানী ঢাকার ধানমন্ডি থানার এক চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার (২৫ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল শনিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী পূর্ব বাজার ‘নূর হোটেল ‘এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ধানমন্ডি মডেল থানার একটি হত্যা মামলায় (মামলা নং-২৯(০৬)০৮, বিশেষ দায়রা মামলা নং-০১/১৭) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী নোয়াবারীর রফিক উল্লাহ ও মাহাফুজা বেগমের ছেলে।

মামলার নথি ও ওয়ারেন্ট পর্যালোচনায় জানা গেছে, বর্ণিত হত্যা মামলায় বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত জাকির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে র্যা ব-১১ এর আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে নিবিড় গোয়েন্দা নজরদারি শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ঠু জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com