সব কিছু
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পাওয়া তিন মর্টার শেল নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল - Lakshmipur24

লক্ষ্মীপুরে পাওয়া তিন মর্টার শেল নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

লক্ষ্মীপুরে পাওয়া তিন মর্টার শেল নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া মর্টার শেল সদৃশ বস্তুগুলো শক্তিশালী গ্রেনেড জাতীয় বিস্ফোরক ছিল বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দলের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিটিটিসির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে এগুলো নিষ্ক্রিয় করে। 

এরআগে বুধবার উপজেলার আসম আব্দুর রব সরকারি কলেজের পাশে পৌরসভার পানির লাইন স্থানের সময় মাটি খুঁড়তেই এগুলোর সন্ধান পান শ্রমিকরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ রকেট লঞ্চার(মর্টার শেল) গুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখেন। ঢাকায় বোম্ব ডিসপোজাল টিমকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

রামগতি থানা পুলিশ সূত্রে জানান-রকেট লঞ্চার সাদৃশ্য বস্তুগুলো আলেকজান্ডার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে বালির স্তূপে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় হয়। এসময় থানা কর্মকর্তাসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

রামগতি থানা ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন-উদ্ধার হওয়া রকেট লঞ্চার সাদৃশ্য বস্তু গুলো শক্তিশালী গ্রেনেড জাতীয় বিস্ফোরক ছিল। শক্তিশালী গ্রেনেডগুলো বালির স্তূপে নিষ্ক্রিয় করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে এগুলো নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দের সৃষ্টি হয়। তবে আশে-পাশে কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। রকেট লঞ্চার(মর্টার শেল) গুলো ২শ বছরেরও অবিস্ফোরিত থাকে টিম জানান।

প্রতিবেদক

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে জলাবদ্ধতা পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী

রামগতি উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্পদ আর সম্মান এক সাথে চলে না -হুইপ নিজান 

জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান

ঢাকায় স্ত্রী-সন্তানসহ প্রবাসীকে হত্যা : মামলার অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

বিনামূল্যে ৩০০ তরুণ-তরুণীর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ 

তথ্য অধিদফতরের নিবন্ধন নং: 236  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2026
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com