সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে গাছের খুঁটির সাথে বেঁধে শিশুকে মারধর, অটক-৩

রামগঞ্জে গাছের খুঁটির সাথে বেঁধে শিশুকে মারধর, অটক-৩

রামগঞ্জে গাছের খুঁটির সাথে বেঁধে শিশুকে মারধর, অটক-৩

প্রতিনিধি :রামগঞ্জে ডাব চুরির অভিযোগে মো: ইয়াছিন নামে ১২ বছরের এক শিশুকে খুঁটিতে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সকালে রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেন, আব্দুস সালাম পাটোয়ারী ও মো: দেলোয়ার নামের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে ভিকটিমের মা মিলন বেগম বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই সাথে তার সন্তান নির্যাতনের বিচার দাবী করেন তিনি।

এলাকাবাসি ও ভিকটিমের মা মিলন বেগম জানান, সকালে স্থানীয় চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের আব্দুস সালাম পাটোয়ারীর গাছ থেকে দুটি ডাব চুরি করে শিশু ইয়াছিন। কিছুক্ষন পরে তাদের বাড়ি থেকে শিশুটিকে ধরে নিয়ে আসে আব্দুস সালাম পাটোয়ারী। এসময় ওই এলাকার বাংলা বাজারের বিল্লাল পাটোয়ারীর দোকানের খুঁটির সঙ্গে বেঁধে আব্দুস সালাম পাটোয়ারী, দেলোয়ার হোসেনসহ কয়েকজন মিলে ইয়াছিনকে লাঠি দিয়ে পেটায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, ডাব চুরির অভিযোগে শিশুু ইয়াছিনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করার খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় ১৯৭৪ সালের শিশু আইনের ৩৪ ধারা মোতাবেক মামলা হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com