সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে বসত ভিটা নিয়ে সংঘর্ষ, আহত ৪

রামগঞ্জে বসত ভিটা নিয়ে সংঘর্ষ, আহত ৪

রামগঞ্জে বসত ভিটা নিয়ে সংঘর্ষ, আহত ৪

লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে উত্তর নারায়নপুর দেওয়ান বাড়িতে বসত ভিটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে  গুরুতর আহত হয়েছে ৪ জন। ঘটনাটি ঘটেছে বুধবার (৭জুলাই) সকালে। স্থানীসূত্রে জানা যায়, এই বসত ভিটার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছে। এই জায়গাটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আহত ওলি উল্যাহ (৭০) বলেন, তার বসত ভিটাতে পাকা ইমারত বাড়ি তৈরি করার সময়, একই বাড়ির মোঃ হোসেন (৪৫), মোঃ আলি (৪২), আমেনা বেগম (৪৫) ও বিল্লাল এসে কাজ করতে বাঁধা দিয়ে অর্তকিত ভাবে কাঠ বাঁশ দিয়ে আমাদের উপর হামলা করেন। এতে আমি মাথায়, হাতে, পায়ে ও পিঠে যখম পাই। তাছাড়া আলি কাঠ দিয়ে আমার মেয়েদের অনেক মারধোর করে। আমার মেয়েরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অপর পক্ষ মোঃ হোসেন বলেন, এই জায়গাটি নিয়ে ওলি উল্ল্যাহর সাথে পূর্ব থেকেই আমাদের বিরোধ চলতেছে। এতে একটি মামলা করা হয়েছে। কিন্তু মামলার রায় না আসতেই ছাত্রলীগের নেতা মেহেদী হাসান মন্জুর নেতৃত্বে তারা অবৈধ ভাবে পাকা ভবন নির্মান করতে যায়। আমরা বাঁধা দেওয়াতে ওলি উল্লাহসহ তার ৭টি মেয়ে আমাদের উপর আক্রমন করেন। বর্তমানে উভয় পক্ষ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা আছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com