সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রামগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রামগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

রামগঞ্জ: রামগঞ্জ-চাটখিল সীমানার জামেয়া জিননুরাইন মাদ্রাসার পাশ থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার করেছে চাটখিল ও রামগঞ্জ থানা পুলিশ। নিহত শুভঙ্কর কর্মকার শুভ (২৬) উপজেলার ভাদুর ইউনিয়নের ছিলকা চাঁদপুর গ্রামের মৃত মাখন লাল কুরীর ছেলে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। শুভ’র মা অনিমা রানী জানান, “গত বুধবার রাত সাড়ে ৮টায় পানিয়ালা কচুবাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ঐশি জুয়েলার্স থেকে বাড়ীর উদ্দ্যেশে বের হয়ে ফিরে আসেনি। আত্মীয়স্বজনরা তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খুজেও তাকে পাওয়া যায়নি।”বৃহস্পতিবার সকালে রামগঞ্জ চাটখিল থানা পুলিশ রামগঞ্জ ঢাকা সড়কের ক্বারী সাহেবের ব্রীজের কাছে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ উদ্ধার করে। চাটখিল থানায় শুভ’র আত্মীয়রা লাশ সনাক্ত করেন।রামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এস আই) শামছুল হক ও চাটখিল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com