সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে নিখোঁজের ২ দিন পর হালিম বিক্রেতার লাশ উদ্ধার

রামগঞ্জে নিখোঁজের ২ দিন পর হালিম বিক্রেতার লাশ উদ্ধার

রামগঞ্জে নিখোঁজের ২ দিন পর হালিম বিক্রেতার লাশ উদ্ধার

Laxmipur Meghna Picনিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ২দিন পর সাদ্দামের হোসেন(২৩) হালিম বিক্রেতার লাশ বৃহস্পতিবার সকালে পৌর শহরের পশ্চিম আঙ্গারপাড়া একটি বাড়ীর সামনে থেকে উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

সাদ্দাম চাঁদপুর জেলার কচুয়া থানার কাপিলা পাড়া গ্রামের বকল বাড়ির আবদুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার ভোর রাতে কে বা কারা সাদ্দামের লাশ তার ভাড়া বাসার সামনে রেখে যায়। স্থানীয়রা ফজর নামাজ পড়তে উঠে দুর্গন্ধময় লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে ।

জানাযায়, গত ৮/১০ বছর ধরে স্বপরিবারে রামগঞ্জ পৌরসভার ওই গ্রামে নুরু ড্রাইভারের বাসা ভাড়া করে বসবাস করে। সাদ্দাম ও তার বড় ভাই জহির রামগঞ্জ ও সোনাপুর বাজারে ভ্যান গাড়ী করে হালিম ও চটপটি বিক্রি করে আসছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে হালিম বিক্রেতা সাদ্দাম হোসেন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে সাদ্দামের খোঁজে বের হয়।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ লোকমান হোসেন সত্যতা ¯^ীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, থানায় কেউ লিখিত অভিযোগ করলে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com