সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

রামগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

রামগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

রামগঞ্জ:রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়া থেকে আমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী আবদুল মোতালেব (৪৫) পালতক রয়েছেন। তবে, পুলিশ গৃহবধূর শ্বশুর আবদুল মান্নান ও শাশুড়ি ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে। বুধবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়,বুধবার সকালে বাড়ির একটি গাছে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের আগেই স্বামীর পরিবারে লোকজন সেটি গাছ থেকে নামিয়ে ঘরে নিয়ে যায়। এরপর স্বামী আবদুল মোতালেব পালিয়ে যান।

গৃহবধূর স্বজনদের অভিযোগ, আবদুল মোতালেবের সঙ্গে একই বাড়ির এক নারীর অবৈধ সম্পর্ক ছিলো। এর প্রতিবাদ করলে স্ত্রী আমেনা বেগমকে প্রায়ই স্বামী মারধর করতেন। পরকীয়া প্রেম ও অবৈধ সম্পর্কের জের ধরে স্বামী আমেনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় তার ভাই খলিলুর রহমান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তার শ্বশুর এবং শাশুড়িকে আটক করে।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িত অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com