সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

রামগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

রামগঞ্জের অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

রামগঞ্জ: রামগঞ্জ উপজেলার নাগমুদ গ্রামে অগ্নিদগ্ধ গৃহবধূ শাহানাজ আক্তার লাবলীর (২৫) মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূ শাহানাজ নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, গৃহবধূ শাহানাজ আক্তার ৩ জুলাই বৃহস্পতিবার রাতে গায়ে কেরোসিনের আগুন লেগে মারাত্মক আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

কয়েকজন গ্রামবাসী জানান,পারিবারিক কলহের জেরধরে শাহানাজ আত্মহত্যার পথ বেছে নিতে পারে । কিন্তু নিহতের শ্বশুর আমিনুল হক বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শাহানাজ অগ্নিদগ্ধ হয়েছে।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘বিষয়টি কেউ আমাকে জানায়নি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থায় নেবো।’

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com