সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে প্রবাসীর হাতের কব্জি কর্তন

রামগঞ্জে প্রবাসীর হাতের কব্জি কর্তন

রামগঞ্জে প্রবাসীর হাতের কব্জি কর্তন

রামগঞ্জ প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার পূর্ব পানপাড়া গ্রামে বুধবার রাতে দুস্কৃতিকারীরা প্রবাসী নুর হোসেন (৩০)কে নির্মম ভাবে কুপিয়ে জখম করে বাম হাতের কব্জি কর্তন করেছে। মুমূর্ষ প্রবাসীকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,পূর্ব পানপাড়া গ্রামের চত্তার ভূইয়া বাড়ির প্রতিবন্ধি সোনা মিয়ার পুত্র নুর হোসেনের স্ত্রী স্বপ্না বেগম কয়েক মাস পুর্বে একই গ্রামের সুমন হোসেন নামে এক যুবকের সাথে মোবাইল ফোনে সর্ম্পক হয়। নুর হোসেন ৩০ জুন কুয়েত থেকে দেশে ফিরতে স্ত্রী স্বপ্না বেগম মোবাইল প্রেমিক ও স্বামীকে নিয়ে বিপাকে পড়ে। বিষয়টি নিয়ে বুধবার সকাল,দুপুর ও সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মাঝে বাক-বিতন্ডের সৃষ্টি হয়। স্থানীয় ইউপি মেম্বার সহিদ উল্যাহ বলেন,বাক-বিতন্ডের জের ধরে স্ত্রী স্বপ্না মোবাইল প্রেমিককে জানালে মোবাইল প্রেমিক পরিকল্পিত ভাবে পাকা ভবনে প্রবেশ করে এলোপাতাড়িত কুপিয়ে রক্তাক্ত জখম করে বাম হাতে কব্জি কর্তন করে চলে যায়। এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে স্ত্রী স্বপ্না বেগম বলেন,এলাকার চিহিৃত দুস্কৃতিকারীরা ঘটনাটি ঘটিয়ে আমার উপর দোষ ছাপিয়ে দিচ্ছে। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস,আই মোঃ ফারুক হোসেন বলেন,খবর পাওয়ায় মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূমুর্ষ প্রবাসীকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com