সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জেে আসামী ছিনতাইর ঘটনায় মামলা

রামগঞ্জেে আসামী ছিনতাইর ঘটনায় মামলা

রামগঞ্জেে আসামী ছিনতাইর ঘটনায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: রামগঞ্জে হত্যা মামলার আসামী ছিনতাইর ঘটনায় ইউপি চেয়ারম্যান মুজিবসহ বিশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ রুহল আমিন বাদী হয়ে অজ্ঞাত আরো দুইশজনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

এদিকে রোববারে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নেয়া সন্ত্রাসী সাইফুল ইসলাম মিঠুকে প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রোববার ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করলেও ৪জনকে ছেড়ে দেয় পুলিশ।

উল্লেখ্য, গত রোববার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৮নম্বর করপাড়া থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার আসামী মিঠুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুল হক মজিবের নেতৃত্বে পুলিশের ওপর অর্তিকত হামলা ও গুলি চালিয়ে মিঠুকে ছিনিয়ে নেয়। কিছুক্ষন পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যান মজিবুল হক মজিবসহ দশ জনকে আটক করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, পুলিশের ওপর হামলা ও হত্যা মামলার আসামী ছিনতাইয়ের মামলা হয়েছে। হামলার সাথে জড়িত থাকায় করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকৃত হত্যা মামলার আসামী মিঠু এবং অন্য সন্ত্রাসীদের গ্রেফতার ও ছিনিয়ে নেয়া আসামীকে উদ্ধারে অভিযান চলছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com