সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে দখলের অভিযোগ

রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে দখলের অভিযোগ

রামগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে দখলের অভিযোগ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সিরন্দী বাজারে মেসার্স তাহের ফার্মেসী নামের ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে দখলে নিয়াছে প্রবাবশালী একটি মহল । শুত্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সিরন্দী বাজারের পল্লী চিকিৎসক আবু তাহের একই বাড়ির সালেহ আহম্মদ থেকে খরিদসুত্রে ক্রয়কৃত সম্পতির উপর টিনসেড দোকান করে মেসার্স তাহের ফার্সেসী নামে ২০ বছর থেকে ব্যাবসা করে আসছেন।

ঘটনার সময় সিরন্দী গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আঃ রহমানের ছেলে দুলাল পাটোয়ারীর নেতৃত্বে ১০/১৫ জন মিলে আবু তাহেরের তালাবদ্ধ ফার্মেসী ভাংচুর করে ঔষধ ও নগদ টাকা লুট করে দোকানটি দখলে নিয়ে পাকা ঘর নির্মান কাজ শুরু করেছেন।

ডাঃ আবু তাহের বলেন, দোকান বন্ধ করে আমি আমার আত্বীয় বাড়িতে গেলে আমার অনুপুন্থিতেই দুলাল পাটোয়ারী তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে দোকান ভেঙ্গে নগদ ৪২ হাজার টাকাসহ ৩ লক্ষাধিক টাকার ঔষধ লুট করে নিয়ে জোর পূর্বক আমার দোকানঘর দখল করে নিয়েছে।

অন্যদিকে অভিযুক্ত দুলাল পাটোয়ারী এ বিষয়ে জানান, দোকানঘরটি ৩ বছর আগে আমি সালেহ আহম্মদের ওয়ারিস থেকে ক্রয় করেছি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন জানান, থানায় এ বিষয়ে কোন অভিযোগ আসেনি।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com