সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে গৃহবধুকে অপহরন করে গণধর্ষণ

রামগঞ্জে গৃহবধুকে অপহরন করে গণধর্ষণ

রামগঞ্জে গৃহবধুকে অপহরন করে গণধর্ষণ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নে হুরেরপুর বেছারার বাড়ীর এক গৃহবধুকে র্দূবৃত্তরা জোর পূর্বক অপহরন করে গণধর্ষণ করেছে। এব্যপারে ধর্ষিতার মা আয়েশা বেগম বাদী হয়ে রবিবার রাতে রামগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী নজির আহম্মেদ, তছলিম, করিম, ইউসূফ, খোকন সহ ৫ জনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ১২। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল সোমবার সকালে লক্ষীপুর সিভিল সার্জেনের কার্যালয়ে প্রেরন করেন।

স্থানীয়সূত্র ও মামলার এজাহার থেকে জানাযায়, চন্ডীপূর ইউনিয়নের হুরেরপুর বেছারার বাড়ীর সুজনের স্ত্রী (২০)কে রবিবার রাতে এলাকার র্দূবৃত্তরা জোর পূর্বক বাড়ীতে প্রবেশ করে তার স্বামীকে ঘরের খুটির সাথে হাত মুখ বেধে তাকে অপহরন করে বাড়ীর পাশে বধি মিয়ার নির্মানাধীন ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন জানান, ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহন করা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com