সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

রামগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

রামগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শনিবার দুপুরের ক্ষুব্ধ গ্রামবাসী,অভিভাবক ও শিক্ষার্থীরা ক্রীড়া শিক্ষক মোঃ আবদুর গোফরান

পাটোয়ারীকে অবরুদ্ধ করেছে। সৃষ্ট ঘটনায় ম্যানেজিং কমিটির তাৎক্ষনিক ৭ সদসের তদন্ত কমিটি গঠন করলে বেলা ২টার দিকে শিক্ষককে মুক্তি দেয়।

সুত্রে জানায়, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আবদুর গোফরান পাটোয়ারী ১৮ জানুয়ারী শ্রেনী কক্ষে ৬ষ্ঠ শ্রেনীর শ্লীলতাহানীর চেষ্টা করে। বিষয়টি অভিভাবকরা মৌখিক ভাবে সংশ্লিষ্টদের অবহিত করলেও কোন প্রতিকার না পাওয়ায় ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। শনিবার সকালে ছাত্রীর মা রহিমা বেগম ম্যানেজিং কমিটি বরারব লিখিত অভিযোগ দায়ের করলে অভিভাবক ও গ্রামবাসী ক্ষীপ্ত হয়ে বিদ্যালয় ঘেরাও এবং শিক্ষক গোফরানকে দ্বিতলা একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। অভিভাবক শাহ আলম বলেন,একই শিক্ষক পুর্বে আরো একাধিক ঘটনা ঘটানোর ফলে গ্রামবাসী ও অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে অবরুদ্ধ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তছলিম মিয়া বলেন,অবরুদ্ধ থাকাবস্থায় ম্যানেজিং কমিটি জরুরী বৈঠকে মিলিত হয়ে অভিভাবক সদস্য একেএম জসিম উদ্দিনকে প্রধান করে ৭ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ সংবাদ আরও সংবাদ

সাংবাদিকদের সম্মানে রামগঞ্জ জামায়াতের ইফতার মাহফিল

যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাছের শেখকে লক্ষ্মীপুরে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রামগঞ্জে নৌকার কর্মীদের হাতে স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ

রামগঞ্জের মুক্তিযোদ্ধা আক্তারেরজামান সড়ক কাঁচা থেকে পাকা করার আশায় ৫২ বছর

লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক হলেন ছায়েম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com