সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের লাশ কমলনগরে দাফন

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের লাশ কমলনগরে দাফন

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ যুবকের লাশ কমলনগরে দাফন

নিজস্ব প্রতিনিধি: ওমানে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশী তিন যুবকের মরদেহ দেশে এসেছে।কমলনগরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। সোমবার

(১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে চর জাঙ্গালিয়া গ্রামের মৌলভীর টেক এলাকার হোসেন আহম্মেদের ছেলে জহিরুল ইসলাম সোহাগ (২৫) ও চরমার্টিন গ্রামের বাসিন্দা জাকির হোসেনের (২৮) লাশ দাফন করা হয়। এর আগে উপজেলার পশ্চিম চর লরেন্স গ্রামের আহসান উল্যার ছেলে মমিন উল্যার (২৬) লাশ দাফন করা হয়েছে।

মরদেহ আনার পর তাদের বাড়িতে চলে শোকের মাতম। প্রিয়জনদের হারিয়ে আহাজারি করছেন তাদের মা-বাবা, স্ত্রী-সন্তানসহ স্বজনরা। পরিবারের অভাব গোচাতে ধার-দেনা করে কর্মের সন্ধানে প্রবাসে গিয়ে- এমন মৃত্যুর ঘটনা যেন মানতে পারছেন না কেউই। এলাকায় শোকের ছায়া।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি সোমবার রাতে ওমানের আল বিরামি শহরের কর্মস্থল থেকে মমিন, জাকির ও সোহাগ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। ওই সময় তাদের মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। তারা ওই দেশে রং মিস্ত্রির কাজ করতেন।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

আলোচিত দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

‎লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা’র মনোনয়ন আপিলে বৈধতা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com