সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে শালিসি বৈঠকে হামলা আহত-১২

রায়পুরে শালিসি বৈঠকে হামলা আহত-১২

রায়পুরে শালিসি বৈঠকে হামলা আহত-১২

রায়পুর প্রতিনিধি: রায়পুরে হিন্দু পরিবারের বাড়ীতে হামলা, ভাংচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ অন্তত: ১২ জন আহত হয়। এদের মধ্যে ৫ নারীসহ ৯জনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংখ্যালঘু

পরিবারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাওনা টাকাকে কেন্দ্র করে দু’সংখ্যালঘু পরিবারের দ্বন্ধে রোববার (১৯ জুলাই) বিকালে উপজেলার গাইয়ারচর গ্রামের মৃত স্কুল শিক্ষক ও আ.লীগ নেতা প্রকৃত রঞ্জন মিশ্রর বাড়িতে এ ঘটনা ঘটে।

একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল কার্তিক সরকারের অনুসারি তাজুল ইসলাম তাজুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

ক্ষতিগ্রস্তরা জানায়, প্রকৃত রঞ্জন মিশ্রর ক্যাম্পেরহাট বাজারের একটি ঘরে এনজিও ‘গ্রীণ বাংলা মাল্টিপারপাস’ নামের একটি আর্থিক প্রতিষ্ঠান ভাড়া নেয়। ওই প্রতিষ্ঠানেই চাকুরী করে তার ছেলে শ্যামল মিশ্র, একই এলাকার কার্তিক সরকার ও তার কন্যা হ্যাপী সরকার। সম্প্রতি বিপুল পরিমাণ টাকা আত্মসাত করে পালিয়ে যায় ওই সংস্থাটি। এ কারণে শ্যামলের নিকট টাকা পাওনা দাবী করে হ্যাপী শালিসের আয়োজন করে।

স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও শ্যামলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে হ্যাপী ও তার পিতা কার্তিক। ওই ঘটনাকে কেন্দ্র করেই হ্যাপীর পক্ষ নিয়ে তাজুল ইসলাম তাজুর নেতৃত্বে ২৫-৩০জন দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে শ্যামলের বাড়িতে হামলা, ভাংচুর, মারধর ও লুটপাট চালানো হয়।

তবে যুবলীগ নেতা তাজুল ইসলাম তাজু ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে ঘটনা দেখে তা থামানোর চেষ্টা করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত কার্তিক সরকারের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী বিভা সরকার বলেন, মেয়ে ক্ষুব্ধ হয়ে টাকার জন্য গেলে শ্যামল তাকে মারধর করে। খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।

রায়পুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ঘটনা শুনেই সংখ্যালঘুর বাড়িতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com