সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

হারুনুর রশিদ | রায়পুর 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরাঞ্চলে প্রকৃত কৃষকরা জমির সয়াবিন তুলতে পারছেন না। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক কৃষকদের জমি থেকে সয়াবিন লুটে নিচ্ছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ কৃষকরা।

অবস্থা মোকাবিলায় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে চরকাছিয়া এলাকার খেয়াঘাট ও বায়রাঘাটে সচেতনতামূলক মহড়া ও পথসভা আয়োজন করে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিললু হকের নেতৃত্বে পুলিশের একটি দল।

মহড়ায় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, থানার আরও ১৫-২০ জন পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় এএসপি জামিললু হক বলেন, “প্রকৃত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। কেউ জোরপূর্বক ফসল লুটের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কৃষকদের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতাও প্রয়োজন।”

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ফসল তুলতে গিয়ে বাধার মুখে পড়ছেন। ৫ আগস্টের পর থেকে হারুন হাওলাদারের নেতৃত্বে ফারুক মাস্টারসহ একটি চক্র চরের জমি দখল করে ফসল লুট করে নিচ্ছে। পুলিশের এ পদক্ষেপে তারা আশার আলো দেখতে পাচ্ছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com