সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তাসহ তার দুই মেয়েকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে রায়পুর থানায় মামলা হয়েছে। আহতরা হলেন উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের আবদুল মজিদ, তার মেয়ে আমেনা আক্তার ও কলেজছাত্রী তানজিনা আক্তার। তাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে বসে ছিলেন মজিদ ও তার দুই মেয়ে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান অভিযুক্তরা। এতে মজিদের বাঁ হাত, পা ও মুখে কুপিয়ে জখম করা হয়। বাধা দিতে গিয়ে আমেনা ও তানজিনাও আহত হন। তাদের শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন তছলিম উদ্দিন, তার ছেলে সুমন, মাসুম, মারুফ, ঝুমুর, কাঞ্চন, আরজু, শিউলি আক্তার ও মিম। তারা সবাই একই বাড়ির বাসিন্দা। আহত আমেনা আক্তার বলেন, ‘আমরা আগে কয়েকবার থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু কিছু হয়নি। এখন আবার হামলা হলো। ভিডিও প্রমাণসহ থানায় গিয়েছি। এখনো হুমকি দিচ্ছে, মামলা করলে মেরে ফেলবে।’ রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’ স্থানীয় কয়েকজন বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আগেও একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরের বাসিন্দা এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

লক্ষ্মীপুরে বালুচাপায় অটোরিকশা চালককে হত্যা, র‍্যাবের হাতে খুনি আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com