সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

হারুনুর রশিদ || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের পুরান বাড়ির পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাফর আহম্মেদ তুহিন (৩৮)। এসময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তুহিনের সঙ্গে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী মাইকেল ও মিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এছাড়াও, গ্রেফতারকৃত তুহিন ও তার মা পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে তুহিনসহ ওই চক্রটি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুহিনসহ পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com