সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বখাটেদের বাধায় ছাত্রীর কলেজ যাওয়া বন্ধ , অপহরনের হুমকি

রায়পুরে বখাটেদের বাধায় ছাত্রীর কলেজ যাওয়া বন্ধ , অপহরনের হুমকি

রায়পুরে বখাটেদের বাধায় ছাত্রীর কলেজ যাওয়া  বন্ধ , অপহরনের হুমকি

রায়পুর প্রতিনিধি: রায়পুরে ফাতেমা আক্তার শিমু (১৮) নামে এক ছাত্রীর কলেজ যাওয়া বন্ধ, তাকে অপহরনের হুমকি ও বসতঘর ভাংচুর করে দিয়েছে একই এলাকার বখাটে খলিলুর রহমান (৩৫) সহ কয়েকজন। নিরাপত্তা ও বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই কলেজ ছাত্রী রবিবার দুপুরে থানায় ৩ জনকে আসামী করে

লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়াচর গ্রামের গাজী বাড়িতে। কলেজ ছাত্রী ঢাকায় চাকুরীজীবি ওজি উল্যা গাজীর মেয়ে এবং বখাটে খলিলুর রহমান একই এলাকার তাহের দেওয়ানের ছেলে।

রোববার বিকেলে ফাতেমা আক্তার শিমু লিখিত অভিযোগে জানান, প্রায় ৩ বছর আগে খলিলুর রহমানের সাথে সামাজিক ভাবে তার বিয়ে হয়। পরে শারিরীক- মানুষিক নির্যাতন ও বখাটেপনার কারনে খলিলকে ২০১৩ সালের ২৫ মার্চ আদালতের মাধ্যমে তালাক প্রদান করেন। ঘটনার পর থেকে খলিল আরও উত্তেজিত হয়ে বিভিন্ন সময়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। গত কয়েকদিন ধরে খলিল তার লোকদের নিয়ে বাড়ির আশেপাশে রাতে-দিনে উত্ত্যাক্ত করে আসছে এবং তার ভয়ে ৪ দিন ধরে লক্ষ্মীপুর কলোজিয়েট স্কুল এন্ড কলেজে যেতে পারছেনা। গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১ টায় খলিল তার লোকদের নিয়ে বাড়িতে এসে বসতঘর ভাংচুর করে প্রাণে মেরে ফেলা এবং অপহরন করার হুমকি দেয়। এলাকায় চেয়ারম্যান ও মেম্বারের বিচার দিয়েও না পেয়ে বাধ্য হয়ে নিজে (শিমু) বাদী হয়ে খলিল, তাহের দেওয়ান ও সাহেলা বেগমকে আসামী করে লিখিত অভিযোগ দেয়।

এ ঘটনায় খলিলুরের সাথে মোবাইলে কথা বললে সে উত্তেজিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করে এবং বলেন আপনি সাংবাদিক হন আর যেই হন আমার কিছুই করতে পারবেনা বলে ফোন কেটে দেন।

রায়পুর থানার ওসি মোঃ লোকমান হোসেন বলেন, মেয়েটি খলিল সহ তিজ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com