সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে প্রতিপক্ষের রোষানলে কৃষকের ধান ক্ষেত !

রায়পুরে প্রতিপক্ষের রোষানলে কৃষকের ধান ক্ষেত !

রায়পুরে প্রতিপক্ষের রোষানলে কৃষকের ধান ক্ষেত !

রায়পুর  প্রতিনিধি: রায়পুর উপজেলার চরমোহনায়  কৃষকের ধান ক্ষেতে অজ্ঞাত কোনো রাসায়নিক প্রয়োগ করে ধানের চারা জ্বালিয়ে দেয়ার অভিযোগ করেছেন এক  কৃষক। উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের চাষকৃত সাড়ে ৩৭ শতক জমির ধান বিনষ্ট করা হয়েছে বলে তাঁর অভিযোগ। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি দাবী করেছেন। অজ্ঞাত কিছুর ক্ষতিকর প্রভাবে পুরো ক্ষেতের ধানের চারাগুলোর অধিকাংশ মরে গেছে।

উদমারা গ্রামের আব্দুল আউয়াল জানান, তার ভাই আব্দুল মজিদ কাঞ্চনপুর গ্রামের লুৎফুর রহমানের কাছ থেকে ৩.৩১ একর ভূমি ক্রয় করেন। সর্বশেষ আরএস রেকর্ডও তাদের পক্ষে যায়। ২০০৯ সন থেকে খাজনা পরিশোধ ও ভোগ দখল করছেন তারা। ওই জমির সাড়ে ৩৭ শতাংশ নিজের দাবি করেন ওই এলাকার আতর আলী কোম্পানী বাড়ীর মোখলেছুর রহমান ওরফে মুকবুল। এ নিয়ে অসংখ্যবার স্থানীয় শালিস-দরবার ও পরিমাপেও মুকবুল নিজের স্বত্ত্ব প্রমাণে ব্যর্থ হন। কয়েকবার তারা রাতের আঁধারে ওই জমিতে আউয়ালের চাষকৃত ফসলাদি কেটে নিয়ে যায়। এ ব্যাপারে বক্তব্য জানার চেষ্টা করেও মোখলেছুর রহমান মুকবুলকে পাওয়া যায়নি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com