সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কুমিল্লা জেলার এক ফেরিওয়ালার মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কুমিল্লা জেলার এক ফেরিওয়ালার মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কুমিল্লা জেলার এক ফেরিওয়ালার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতের তারে জড়িয়ে  কামাল হোসেন (৫০) নামে এক ফেরিওয়ালার করুন মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কেরোয়া ইউপির কয়াল বাড়ীর সামনে এ ঘটনা ঘটেছে। মৃত কামাল হোসেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে । এঘটনায় থানায় সাধারন ডায়রী হয়েছে।
গ্রামবাসী জানান, মৃত কামাল হোসেন গত ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।।প্রতিদিনের মতো বুধবারও ওই গ্রামের কয়াল বাড়ীর  জাকির বাসার সামনে দিয়ে ফেরি করছিলেন।। এসময় বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকায় চলার পথে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যান।। পরে স্থানীয় লোকজন মৃত কামালের লাশ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোঘনা করে। রাত সাড়ে ৮ টায় তাকে তার গ্রামের বাড়ী কুমিল্লার হোমনায় এম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয়েছে।
রায়পুর পৌরসভার প্যানেল মেয়র ( ৩নং ওয়ার্ড কাউন্সিলর) কাজি নাজমুল কাদের গুলজার বলেন- মৃত কামাল হোসেন ভালো মানুষ ও কর্জীজীবি মানুষ ছিলেন । তার মৃত্যুতে পরিবারের সাথে আমিও শোকাহত।।
রায়পুর থানার উপ-পরিদর্শক গনেশ চন্দ্র পাল বলেন- ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃত কামালের স্ত্রী থানায় সাধারন ডায়রী করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com