সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ছেলেধরা সন্দেহে ঢাকায় গণপিটুনিতে লক্ষ্মীপুরের রেনু নিহত

ছেলেধরা সন্দেহে ঢাকায় গণপিটুনিতে লক্ষ্মীপুরের রেনু নিহত

ছেলেধরা সন্দেহে ঢাকায় গণপিটুনিতে লক্ষ্মীপুরের রেনু নিহত

গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনু (৪০) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর সোনাপুর গ্রামের বাসিন্দা। সে একই এলাকার আলাউদ্দিন মাঝি বাড়ির মৃত আব্দুল মান্নানের মেয়ে। তার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বড় বোন সোনাপুর গ্রামের সেলিনা আক্তার জানান, আমরা ৫ বোন ও এক ভাইয়ের মধ্যে রেনু সবার ছোট। সে বিয়ের আগ থেকেই ঢাকায় থাকতেন এবং একটি কোম্পানিতে চাকরি করতেন। প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে বাড্ডা এলাকার তসলিম হোসেনর সঙ্গে বিয়ে হয়। পরে তাদের সংসারে দুই সন্তান জন্ম নেয়। ১ ছেলে তাহসিন আলমাহিদ (১১) ও এক মেয়ে তাসমিন তাবা (৪)। প্রায় গত দুই বছর আগে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সন্তানদের নিয়ে মহাখালী ওয়ারলেস গেই এলাকায় ছেলে মেয়েদের নিয়ে সে একাই থাকতো। ছোট মেয়ে তাসমিন তাবাকে (৪) ভর্তি বিষয়ে স্কুলে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে আমার বোনকে হত্যা করা হয়। আমরা এ হত্যার সঠিক বিচার চাই। তার লাশ গ্রামের বাড়িতেই দাফন করার জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার সকালে সন্তানকে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য স্কুলে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন তাসলিমা বেগম রেনু।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com