সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে খালের পানিতে ডুবে নুসরাত জাহান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু রায়পুর পৌরসভার ৫ নং ওয়ার্ড মধুপুর গ্রামের কৃষক সোহেলের মেয়ে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পৌরসভার মধুপুর গ্রামে হেদায়েত উল্যাহ পাটোওয়ারী বাড়ীতে। এই ঘটনায় শিশুর পরিবার সহ স্বজনদের মাঝে শোক বিরাজ করছে।
নিহত শিশুর পিতা সোহেল জানান, গত কয়েক বছর ধরে ১০ নং রায়পুর ইউনিয়নের সায়েস্ত নগর নিজ গ্রাম থেকে উঠে এসে মধুপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে পরিবারের সকলের অগোচরে বাড়ীর পাশের খালে খেলা করতে যায়। এ সময় পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোসনা করেন।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন নোমান বলেন, শিশুটির মৃত্যুতে পরিবারের সাথে আমরাও শোকাহত। বাড়ীতে গিয়ে পরিবারকে শান্তনা দেওয়া হয়েছে। সবাইকে তাদের শিশুদের প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানিয়েছেন

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com