সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা

লক্ষ্মীপুরে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা

লক্ষ্মীপুরে কৃষককে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা

লক্ষ্মীপুরের রায়পুরে পাওনা টাকা চাওয়ায় আহসান উল্যার সর্দার (৬২) নামে এক কৃষককে মারধর করে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মঙ্গলবার (২০ আগষ্ট) রায়পুর থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করেছেন আহত ওই কৃষক। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ আগষ্ট) উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের দক্ষিন পাশে।

মঙ্গলবার (২০ আগষ্ট) থানার মামলার এজহারে জানা যায়, প্রায় তিন বছর আগে হায়দরগঞ্জের বাংলাবাজার এলাকার জাকির মাতাব্বরকে সয়াবিনের ব্যবসার জন্য ৩ লাখ টাকা দেন চরআবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রামের কৃষক আহসান উল্যা। কিন্তু জাকির আহসান উল্যাকে টাকাও দিচ্ছে না এবং হয়রানীও করে আসছিল। উক্ত টাকা আদায়ের জন্য বিভিন্ন সময় শালিশ বৈঠক হলেও এতে জাকির বারবার সময় দিয়েও টাকাগুলো দেয় নাই। রবিবার আবারও ওই টাকা জাকিরের কাছে চাইতে গেলে আহসান উল্যার সাথে কথা কাটাকাটি হয়। “এ টাকা দিতে পারব না, পারলে নিস এবং শালিশদারদের শালিশ মানি না”-এ কথা বলে জাকির উত্তেজিত হলে হতাশ হয়ে আহসান উল্যা তার বাড়ীতে যাওয়ার জন্য রওনা হন। এ সময় পথরোধ করে পূনরায় জাকির সহ তার দুই ছেলে মনোয়ার হোসেন, সরোয়ার ও শ্যালক সাইফুল ইসলাম আহছান উল্যাকে বাঁশ, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যার চেষ্টা চালালে এতে আহসান উল্যা চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ে। এতে তার ৪টি দাত ভেঙ্গে যায়। এ সময় আহছান উল্যার পকেটে থাকা দেড় লাখ টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় যোগাযোগ করা হলে জাকির হোসেন মাতাব্বর ও তার দুই ছেলে পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আহছান উল্যা সরদার থানায় মামলা করেছেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com