সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চেয়ারম্যানের গুদামে দুস্থদের চাল

লক্ষ্মীপুরে চেয়ারম্যানের গুদামে দুস্থদের চাল

লক্ষ্মীপুরে চেয়ারম্যানের গুদামে দুস্থদের চাল

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ঈদে দুস্তদের জন্য বরাদ্ধকৃত ভিজিএফের চাল বিরতরন না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ (মিন্টু ফরাজীর) বিরুদ্ধে।

এ ঘটনার বিচারের দাবীতে (২০ আগষ্ট) মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ট্যাক অফিসার মো. টিপু সুলতান ঘটনাস্থলে এসে ৭৭ বস্তা চাল জব্দ করে এবং গুদাম সিলগালা করে দেয়া হয়।

স্থানীয়রা জানান, ঈদের আগে অসহায় ও দুস্তদের জন্য বরাদ্ধকৃত চাল বিতরন না করে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৭৭ বস্তা চাউল আত্মসাৎ করার সময় স্থানীয়রা টের পেয়ে পাহারা বসায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবু জাফর মো.সালেহ (মিন্টু ফরাজী)সহ জড়িতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।

এ দিকে দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদের সচিব মো. তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিতরন না করে গুদামে রক্ষিত ভিজিএফের চাল মজুদ রাখে। উক্ত চাউল বিতরন করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের বলা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ট্যাক অফিসার মো. টিপু সুলতান জানান, এসব চাউল ঈদের আগে অসহায় ও দুস্তদের মধ্যে বিলি করার কথা। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেন এসব চাউল বিতরন করেনি। প্রাথমিকভাবে ৭৭ বস্তা ভিজিএফের চাউল জব্দ করে গুদামে সিলগালা করা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে ট্যাক অফিসারকে পাঠানো হয়েছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদের আগের এসব চাল বিতরন না করে গুমামে রাখার এখতিয়ার নেই বলেও জানান তিনি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com