সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে যৌতুক না পেয়ে চোখের পর্দা ও বুকে সিগারেটের ছ্যাঁকা

রায়পুরে যৌতুক না পেয়ে চোখের পর্দা ও বুকে সিগারেটের ছ্যাঁকা

রায়পুরে যৌতুক না পেয়ে চোখের পর্দা ও বুকে সিগারেটের ছ্যাঁকা

লক্ষ্মীপুরের রায়পুরে ফের যৌতুকের দাবিতে কুলছুমা আক্তার নামে এক গৃহবধূর চোখের পর্দার ওপরে ও বুকে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে গৃহবধূকে পিঁড়ি ও লাঠিসোটা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনাও উল্লেখ করা হয়।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গৃহবধূর মা কাঞ্চনী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন গৃহবধূর স্বামী ফয়সাল হোসেন, দেবর মনুহার, শাশুড়ি আলেয়া বেগম, ননদ পিনু আক্তার ও দেবরের স্ত্রী পলি আক্তার। তারা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের বাসিন্দা।

বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো. শাহেনূর মামলাটি আমলে নিয়েছেন। এটি তদন্তের জন্য রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকর্তাকে নির্দেশ দিয়েছেন। আগামি ১২ অক্টোবর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য বলা হয় ।

এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূ কুলছুমা আক্তার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের আবদুল হক ও কাঞ্চনী বেগমের মেয়ে। ২০১৭ সালের ৭ আগস্ট সোনাপুরের চরবগা গ্রামের মৃত সফিক উল্যার ছেলে ফয়সালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বিদেশ যাওয়ার কথা বলে কুলছুমাদের বাড়ি থেকে ফয়সাল দেড় লাখ টাকা ধার নেয়। কিন্তু তিনি বিদেশ না গিয়ে স্ত্রীর স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা আড্ডা দিয়ে খরচ করে ফেলে।

গত ৮ আগস্ট ফের এক লাখ টাকা বাবার বাড়ি খেকে এনে দিতে বললে কুলছুমা রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ফয়সালসহ আসামিরা লাঠিসোটা, পিঁড়ি দিয়ে কুলছুমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় পিঁড়ির আঘাতে তার মাথা ফেটে যায়। একপর্যায়ে সিগারেটের আগুন দিয়ে তার (কুলছুমা) বাম চোখের উপরে, ডান চোখের কোনায় এবং বুকের মাঝখানে ছ্যাঁকা দেয়। এছাড়াও ব্লেড দিয়ে তার ডান হাতের আঙ্গুলের মাথা কেটে রক্তাক্ত জখম করা হয়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com