সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার দেনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গতকাল একই উপজেলার চরপাতা এলাকায় লাল মিয়া পাটোয়ারী বাড়ির প্রবাসী সোহেলের ছেলে আরাফাত হোসেন (৪) পুকুরের পানিতে ডুবে মারা যায়।

নিহতরা হলেন উপজেলার চরবংশী এলাকার নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সদর উপজেলার চর রমনী মোহন এলাকার মিজানুর রহমানের মেয়ে মিম আক্তার (১০)। তারা উভয়ই হালিমা (রা:)মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। তাদের উভয় পিতা রিকশা চালক। তারা রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের মঞ্জু মিয়াজির বাড়িতে ভাড়া থাকতেন।

স্বজনরা জানান, দু-মুঠো আহারের জন্য সন্তানদের রেখে সকালে বাবা বের হয়েছেন রিকশা নিয়ে। আর মা অপরের বাড়িতে গিয়েছেন রান্নার কাজ করতে। পরে সুমাইয়া আর মিম স্কুল থেকে এসে একসঙ্গে খেলতে গিয়ে বাসার পাশে চৌধুরী বাড়ির পুকুরে ডুবে মারা যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা যায়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com