সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে তিন যুবক মিলে ধর্ষণ

লক্ষ্মীপুরে ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে তিন যুবক মিলে ধর্ষণ

লক্ষ্মীপুরে ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে তিন যুবক মিলে ধর্ষণ

লক্ষ্মীপুরের রায়পুরে মামার বাড়িতে যাওয়ার সময় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী তার মামার বাড়িতে যাচ্ছিল। পথে মেঘনা বাজার এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় চরইন্দুরিয়া গ্রামের বখাটে যুবক রাজিব, রাকিব ও রিদয়। তারা পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রীটি অচেতন হয়ে পড়লে তার হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা।

পরে শনিবার রাতে স্থানীয়রা ওই বাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পায়। পরিচয় নিশ্চিত হয়ে ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, গণধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com