সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়পুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়পুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে আন্ত:স্কুল, কলেজ ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম সাইফুল হক, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন, লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের সভাপতি মাজেদ আজাদ, রায়পুর রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক তমালিকা চক্রবর্তী ও সাবেক বিতার্কিক আজিজুর রহমান খান বুলবুল।

প্রতিযোগিতায় উপজেলার ৫টি সরকারি-বেসরকারি কলেজ ও ১২টি মাধমিক স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এ অংশগ্রহন করে।
‘পারিবারিক শিক্ষার অভাবই কিশোর অপরাধ বৃদ্ধির মূল কারন’ এ বিষয়ে স্কুল পর্বের ফাইনালে হায়দরগঞ্জ মডেল স্কুলকে পরাজিত করে রাখালিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছেন। কলেজ পর্যায়ে রায়পুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে সেরা হয়েছে হায়দরগঞ্জ মডেল কলেজ। বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন স্কুল বিতর্কের নির্দেশক সৈয়দ আশিক।

রায়পুর ক্লাবের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com