সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রায়পুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রায়পুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

লক্ষীপুরের রায়পুরে আনোয়ার হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হায়দরগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ। নিহত যুবক উত্তর চর আবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাজী বাড়ির আবদুল জলিলের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর চর আবাবিল ইউনিয়নের হাজী বাড়ির আবদুল জলিলের পুত্র আনোয়ার হোসেন দীর্ঘদিন থেকে মানুষিক সমস্যা ভুগছিলেন। এ অবস্থায় তার অভিভাবক তাকে বিবাহ করান।

সে আলাদা ঘরে থাকতেন। তার মানুষিক সমস্যা দেখে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গতকাল ২৮ (সেপ্টেম্বর) শনিবার রাতে যেকোন সময়ে নিজ বসত ঘরে পরনের লুঙ্গি গলায় পেছিয়ে আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে তার মা ঘুম থেকে উঠতে দেরি দেখে তাকে ডাকাডাকি করলে সে না উঠায় তার রুমের দরজা খুলে ঝুলন্ত লাশ দেখতে পায় তার মা। তাঁর চিৎকারে আশেপাশের স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। এ সময় হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ বেলায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

তিনি বলেন এ ব্যাপারে রায়পুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com