সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে বস্তাবন্দী লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি বাগান থেকে মাহফুজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের একটি সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দর্জি জাকির হোসেন ও রাকিব হোসেনকে আটক করা হলেও পুলিশ তা নিশ্চিত করেনি।

নিহত মাহফুজা একই এলাকার সাবেক পুলিশ কনস্টেবল মৃত বাহার উল্যার স্ত্রী। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, মাহফুজা সব সময় স্বর্ণালংকার পরে থাকতেন। প্রায়ই তিনি বিকেলে হাঁটতে বের হতেন। বুধবার বিকেলেও হাঁটতে বের হন। কিন্তু তিনি আর ঘরে ফেরেননি। তার খোঁজে রায়পুরের সর্বত্র মাইকিংও করা হয়। ধারণা করা হচ্ছে স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে তাকে খুন করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠে মুন্সি বাড়ির পাশ থেকে মাটিতে বস্তা টেনে নেয়ার চিহ্ন দেখতে পায় স্থানীয়রা। ওই চিহ্ন ধরে সুপারি বাগানে গেলে তারা বস্তাবন্দী লাশ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছেলেরা এসে লাশ শনাক্ত করে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া জানান, ধারণা করা হচ্ছে মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com