সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নববধূকে ধর্ষণের দায়ে শ্বশুর কারাগারে

লক্ষ্মীপুরে নববধূকে ধর্ষণের দায়ে শ্বশুর কারাগারে

লক্ষ্মীপুরে নববধূকে ধর্ষণের দায়ে শ্বশুর কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পূত্রবধূকে (১৮) ধর্ষণের দায়ে শ্বশুর গিয়াস উদ্দিন বেপারীকে (৪৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় রায়পুর থানা নারী শিশু নির্যাতন দমন আইনে পুত্রবধূ বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় গিয়াসকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা আদালতে পাঠানো হয়। একই সময় বধূর ডাক্তারি পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

থানা পুলিশ জানায়, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষী গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে কবির হোসেনের সঙ্গে একই এলাকার এক ব্যক্তির মেয়ের দুই মাস আগে বিয়ে হয়। এরপর থেকে সে (নববধূ) শ্বশুর বাড়িতে থাকতেন।

শুক্রবার (১৮ অক্টোবর) আত্মীয়ের বাড়িতে বাড়িতে স্বামী কবির হোসেন ও শ্বাশুড়ি বেড়াতে যায়। ওই রাতে শ্বশুরকে খাবার দিয়ে পাশের ঘরের শিশুদের নিয়ে সে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে শ্বশুর গিয়াস উদ্দিন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পূত্রবধূর মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। সকালে ঘটনাটি পুত্রবধূকে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের জানায়। খবর পেয়ে পুলিশ গিয়াস উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর শনিবার (১৯ অক্টোবর) রাতে থানায় মামলা করা হয়।

এ ব্যাপারে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়ে ধর্ষক শ্বশুরকে আটক করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পূত্রবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com