সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ডেঙ্গুতে লক্ষ্মীপুরের স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে লক্ষ্মীপুরের স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে লক্ষ্মীপুরের স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকিব হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বৃহস্পতিবার  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে সে।

স্কুল ছাত্র রাকিব হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী ৬নং ওয়ার্ড মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও বেপারী বাড়ির আক্তার হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব গত ১৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠাতে বলেন। ঐ হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ৫দিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যায় রাকিব।

এদিকে রাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া বিরাজ করছে। তার মৃত্যুর খবর শুনে সহপাঠীসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা কান্না ভেঙ্গে পড়ে।

স্কুলের প্রধান শিক্ষক আবদুল হামিদ জানান, রাকিব মেধাবী ছাত্র ছিল, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, নিয়মিত শৃঙ্খলার সাথে ক্লাস করত। তার মৃত্যুতে আমরা শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com