সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সিএনজি চাপায় বৃৃদ্ধ নিহত

লক্ষ্মীপুরে সিএনজি চাপায় বৃৃদ্ধ নিহত

লক্ষ্মীপুরে সিএনজি চাপায় বৃৃদ্ধ নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগামী সিএনজির চাপায় ৬০ বছরের এক বৃৃৃৃদ্ধ’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ রিপোট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধ’র পরিচয় পাওয়া যায়নি।

তার পরিচয় জানাতে রাতেই উপজেলা ভাইসচেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া ও থানা পুলিশের পক্ষ থেকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) স্বজনদের খোঁজা হচ্ছে। কয়েকজন প্রত্যদর্শী জানান, ওই বৃৃৃৃদ্ধ রাত ১০টার সময় রাখালিয়া বাজারের উপর দিয়ে হাঁটছিলেন বা অন্য কোথাও যাচ্ছিলেন । এসময় দ্রুতগ্রামী একটি সিএনজি তাকে পেছন থেকে চাপা দিয়ে আহত করে চলে যায় ।

দৌড়ে সিএনজিটি আটক করা সম্ভব হয়নি।-পরে থানা পুলিশকে খবর দিলে এসআই আরেফিন ঘটনাস্থল এসে গুরুতর জখম আহত বৃদ্ধকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেন। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই বৃদ্ধ মারা যায়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিন জানান, খবর পেয়ে আহত ওই অচেনা বৃদ্ধকে উদ্ধার করে-লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার পরিচয় পাওয়ার জন্য ফেইসবুকে প্রচারসহ স্বজনদের খোঁজ করা হচ্ছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com