সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরের হায়দরগঞ্জে দোতলা বাসা দখলের পাঁয়তারা

রায়পুরের হায়দরগঞ্জে দোতলা বাসা দখলের পাঁয়তারা

রায়পুরের হায়দরগঞ্জে দোতলা বাসা দখলের পাঁয়তারা

লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জে ব্যবসায়ী মাহবুবুল কবির সুমনের জমিসহ দোতলা বাসা জোরপূর্বক দখলের পাঁয়তারার প্রতবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অভিযুক্তরা হলেন উপজেলার হায়দারগঞ্জের চর আবাবিল গ্রামের নাছির হাওলাদার, মশিউর রহমান বিল্লাল, কামরুজ্জামান সাজু, আনোয়ার হোসেন ও মিনু।

ভূক্তভোগী সুমনেফ হায়দারগঞ্জ বাজারে নারিকেল-সুপারির আড়ৎ রয়েছে। তিনি স্থানীয় মজিবুর রহমানের ছেলে। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে সুমন বলেন, প্রায় ৩০ বছর আগে হায়দারগঞ্জ বাজারে আমার বাবা মজিবুর রহমান ২ শতক জমি ক্রয় করেন।

সেখানে আমরা দোতলা একটি ভবন নির্মাণ করি। নিচতলায় দোকান ও দোতলায় বাসা নির্মাণ করে আমি বসবাস করছি। কিন্তু নাছির হাওলাদাররা জোরপূর্বক আমার জমিসহ বাসাটি দখলের পাঁয়তারা করে আসছে।

এ ঘটনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালত দুটি মামলা বিচারাধীন রয়েছে। তবুও গত ৩১ ডিসেম্বর সকালে অভিযুক্তরাসহ ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার বাসার গেটে তালা ঝুলিয়ে দেয়।

এর কারণ জানতে চাইলে তারা আমাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। বাসাটি দখলে নিতে না পেরে তারা ভবনের একটি অংশ ও সিঁড়ি ভেঙে দিয়েছে। অভিযুক্তদের ভয়ে এখন আমি মানবেতর জীবন যাপন করছি।

তবে এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বেলাল বলেন, এ ঘটনায় উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com