সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ খাদে পড়ে চালক নিহত

লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ খাদে পড়ে চালক নিহত

লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ খাদে পড়ে চালক নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মো. মামুন (৩২) নামে এক গাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার বেলা ১১টায় সদর উপজেলার যাদৈয়া মাইলের মাথা সংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামের নুর নবীর ছেলে।

আহতরা হলেন- নিহতের ভাই মো. নিজাম ও একই এলাকার মো. রিয়াজ। তারা নিহত চালকের সহযোগী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রড ও সিমেন্ট বোঝাই একটি পিকআপ নোয়াখালীর বাংলাবাজার থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল।

ঘটনাস্থলে গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে অন্য একটি হাইড্রোলিক পিকআপ ভ্যান পালিয়ে যায়। এতে রড-সিমেন্ট বোঝাই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাবদ্ধ একটি ডোবায় পড়ে যায়।

পরে পানিতে ডুবেই চালক মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আহত দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চন্দ্রগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি ।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com