সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রায়পুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রায়পুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

দৈনিক  যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে সুধী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রবিবার বিকালে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত উপজেলা পরিষদের সামনে সকল শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের রায়পুর উপজেলা প্রতিনিধি তাবারক হোসেন আজাদের সভাপতিত্বে যুগান্তরের উত্তোরত্তর সাফল্য কামনা ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে রয়েছে বলে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক প্রার্থী এডভোকেট মিজানুর রহমান মুন্সী, পৌর আ’লীগের আহবায়ক ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী জামশেদ কবির বাক্কি বিল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম সাইফুল হক, এডভোকেট আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, সাবেক সভাপতি মাহবুব আলী মিন্টু, সাংবাদিক মুকুল পাটওয়ারী, সোহেল আলম. ওয়াহিদুর রহমান মুরাদ, উপজেলা আইসটি কর্মকর্তা ওসমান গনি, আ’লীগ নেতা সুভাস রায়, সাংবাদিক আবু মুছা মোহন, শাহাদাত হোসেন শিমুল, মোঃ শিমুল, শিমুল হোসেন, এম.এইচ রনি, সমাজ সেবক শহীদ পাটওয়ারী, স্বজন মাজেদ হোসেন, জাহেদ হোসেন, মোঃ ওসমান গনি প্রমুখ।

সুধী সমাবেশ শেষান্তে অতিথিগণের অংশ গ্রহণে উপজেলা পরিষদ চত্তর ও প্রধান সড়কে এডভোকেট মিজানুর রহমান মুন্সী ও আ’লীগ নেতা কাজী জামশেদ কবির বাক্কি বিল্যার নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com