সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সাবেক ভূমি প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর নিবাসী এডভোকেট মোহাম্মদ ইসমাইল আর নেই

সাবেক ভূমি প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর নিবাসী এডভোকেট মোহাম্মদ ইসমাইল আর নেই

সাবেক ভূমি প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর নিবাসী এডভোকেট মোহাম্মদ ইসমাইল আর নেই

বাংলাদেশ সরকারের সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও লক্ষীপুর-২ রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ ইসমাইল  আর নেই (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ ) দুপুরে বার্ধক্য জনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো প্রায় ৯৬ বছর।

বাদ মাগরিব বারিধারা মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাপন করা হয়।  মৃত্যুকালে তিনি ৪ কন্যা সন্তান ও ২ পুত্র সন্তান রেখে গেছেন৷

মরহুম এডভোকেট মোহাম্মদ ইসমাইল  সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনাধীন সময়ে বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। 

এছাড়াও তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং  এনএলএফ ল’ইয়ার্স সলিডারিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ১৭ জুন ১৯৭৬ সনে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সুপ্রিম কোর্টে আইনপেশায় অনুমতি প্রাপ্ত হন এবং ১৫ জানুয়ারী ১৯৮২ সনে সমিতির সদস্য ভূক্ত হন।

মরহুমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। মরহুমের বড় ছেলে এডভোকেট সিহাব জানান, সারাদেশে অঘোষিত লকডাউন পরিচালিত হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও উনার লাশ দেশের বাড়িতে (রায়পুরে) আনতে পারেননি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com