সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর এবং কমলনগর উপজেলার পৃথক স্থানে একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৯ মে) সকাল এবং দুপুরে এসকল ঘটনা ঘটে।
শনিবার সকালে রায়পুরের উত্তর কেরোয়া গ্রামে মুন্সি বাড়ির পুকুর থেকে সাবিহা আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সাবিহা মা-বাবাকে ঘুমে রেখে ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল সত্যতা নিশ্চিত করেন।

অপর দিকে কমলনগর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরলরেন্স ও তোরাবগঞ্জ এলাকায় এসব ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম মাহি আক্তার (২) ও রাকিব হোসেন (২)।

এদের মধ্যে মাহি উপজেলার চরলরেন্স এলাকার মো. বিপ্লবের মেয়ে এবং রাকিব তোরাবগঞ্জ এলাকার মো. ইসমাইলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com