সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রায়পুরে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রায়পুরে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (০২ জুন) বিকেলে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটে।

অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ফার্নিচার, কাপড়সহ নয় দোকান পুড়ে যায়। খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, হায়দরগঞ্জ বাজারের পেঁয়াজ হাটার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই নয় দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

রায়পুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com