সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি লক্ষ্মীপুরের আব্দুর রহিম !

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি লক্ষ্মীপুরের আব্দুর রহিম !

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি লক্ষ্মীপুরের আব্দুর রহিম !

পেশায় ডেকোরেটর কর্মী আব্দুর রহিম । লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কেরোয়া খন্দকার বাড়ির বাসিন্দা এ ব্যক্তির  বয়স এখন ১৪৯ বছর ! কারণ জাতীয় পরিচয়পত্রে (এনআইডি)  জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৮৭২ সালের ২৮ মার্চ। ওই হিসাবে তাঁর বয়স এখন ১৪৯ বছর ! জাতীয় ডেটাবেসে এ ব্যক্তি এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। এত বেশি বয়সের কারণে চেষ্টা করেও পাসপোর্টের আবেদন করতে পারেননি।

তবে  জন্ম নিবন্ধন ও টিকা নেওয়ার কার্ডের হিসাব অনুযায়ী আব্দুর রহিমের জন্ম ১৯৭৯ সালের ৬ জানুয়ারি।  তিনি এখন ৪২ বছরের যুবক। এ ধরনের তথ্য বিভ্রাটের কারণে তিনি পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।

আব্দুর রহিম লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কেরোয়া খন্দকার বাড়ির বাসিন্দা। বাবার নাম মো. রফিক। মায়ের নাম রুশিয়া বেগম।

আব্দুর রহিম বলেন, জন্ম নিবন্ধন সনদপত্র ও ছোট বেলার টিকা নেওয়ার কার্ডে আমার জন্ম তারিখ সঠিকভাবে রয়েছে। বিষয়টি এতোদিন আমাদের কারো নজরে পড়েনি। প্রায় তিন মাস আগে পাসপোর্টের আবেদন করতে গিয়ে ১০৭ বছর বয়স বেশি থাকার বিষয়টি নজরে আসে। এটি সংশোধনের জন্য উপজেলা নির্বাচন কার্যালয়ে এক মাস চেষ্টা করেও কাজটি করা সম্ভব হয়নি। সেখানে আজ না কাল করে সময় ক্ষেপণ করা হয়েছে। এরপর ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) তফসিল ঘোষণা হওয়ায় এখন তাঁরা নির্বাচন নিয়ে ব্যস্ত। আমার কাজটি এই মুহূর্তে করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, ওই সময়ে দায়িত্বশীল যারা সার্ভারে ডেটা এন্ট্রি করেছেন, হয়তো তাঁদের অনিচ্ছাকৃত ভুলে এমনটি হয়েছে। ১০টি ইউনিয়নে নির্বাচন চলছে। এ কারণে কিছুটা ব্যস্ততা রয়েছে। এরপর দ্রুত এটি সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com