নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কৃতি সন্তান এএসপি মিরাজুর রহমান পাটোয়ারীর মা হাছিনা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার মৃত্যুতে রায়পুর ও লক্ষ্মীপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমা হাছিনা বেগম ছিলেন রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী এলাকার বাসিন্দা হুমায়ুন কবির পাটোয়ারীর সহধর্মিণী ছিলেন । দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন তিনি।
শনিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সোমবার সকালে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের বায়তুন নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।
এরপর বাদ আসর রায়পুর সরকারি খাদ্য গুদাম কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা এবং বাদ মাগরিব কাফিলাতলী এলাকায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিঃসন্দেহে, তার এই বিদায়ে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।



0Share