সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ভেজাল ওষুধ :৫ অসাধু ব্যবসায়ীয় দন্ড-জরিমানা

ভেজাল ওষুধ :৫ অসাধু ব্যবসায়ীয় দন্ড-জরিমানা

ভেজাল ওষুধ :৫ অসাধু ব্যবসায়ীয় দন্ড-জরিমানা

রায়পুর প্রতিনিধি; রায়পুরে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মেজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫ অসাধু ওষুধ ব্যবসায়ীকে ৭২ হাজার টাকা জরিমানা আদায় ও দুই ব্যবসায়ীর এক মাস করে দন্ড দেয়া হয়েছে। এসময় প্রায় এক লাখ টাকার ভেজাল ওষুধ উদ্ধার করে থানার পুকুর পাড়ে পুড়িয়ে দেওয়া হয়। অবৈধ ব্যবসা করা, মেয়াদ উত্তীর্ন ও ভেজাল ওষুধ রাখার দায়ে ব্যবসায়ীদের এ দন্ড ও জরিমানা করা হয়।

এ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা নির্বাহী মেজিস্ট্রেট কামরুল ইসলাম খান। এসময় ড্রাগ কর্মকর্তা ও পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলার সময় শহরের অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়।

দন্ডপাপ্ত ও জরিমানা ব্যবসায়ীরা হলেন- শহরের মুরগিহাটা এলাকার সুমন কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল, প্রধান সড়কের আল-আমিন মেডিকেলের মালিক শাহাদাত হোসেনের ৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের দন্ড, দিদার ফার্মেসির মালিক এনছি বিনয় মজুমদারকে ১০ হাজার টাকা জরিমান, আলম ডাক্তারের হোমিও দোকানে ২ হাজার টাকা জরিমানা ও হাশেম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট কামরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে রায়পুরে অসাধু ব্যবসায়ীরা বিনা অনুমতিতে ভেজাল ওষুধ বিক্রিসহ ব্যবসা করে আসছিলেন। অভিজান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানা আদায় ও দুই ব্যাসায়ীকে এক মাস করে কারাদন্ড দেওয়া হয়।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com