সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে রেফারির বিরুদ্ধে খেলোয়াড়দের বিক্ষোভ

রায়পুরে রেফারির বিরুদ্ধে খেলোয়াড়দের বিক্ষোভ

রায়পুরে রেফারির বিরুদ্ধে খেলোয়াড়দের বিক্ষোভ

রায়পুর: রায়পুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের রেফারি মোহাম্মদ খোকনের বিরুদ্ধে অজ্ঞতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে খেলোয়াড়রা বিক্ষোভ করেছেন। সোমবার সন্ধ্যায় রেফারি বাতিলের দাবিতে উপজেলার ০৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন টুনামেন্টের দলনেতা ওমর ফারুক ও মিজানের নেতৃত্বে খেলোয়াড়রা এ বিক্ষোভ করেন। গত ১৫ই জুন থেকে শহরের মার্চেন্ট একাডেমীর মাঠে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার খেলোয়াড়দের নিয়ে এ টুনামেন্ট শুরু হয়। সোমবার বিকেলে ০৯নং দক্ষিণ চর আবাবিবল ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে ১০নং রায়পুর ইউনিয়ন দল। এতে রেফারি খোকন অনেকগুলো ফাউল ও স্বজনপ্রীতি দেখান এবং ৪৭ মিনিটে খেলা শেষ করে দেন। এতে খেলোয়াড়া উত্তোজিত হয়ে শহরে বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এতে ১০নং রায়পুর ইউনিয়ন দলকে জয়লাভ করান বলে আবাবিল ইউনিয়ন দল অভিযোগ করেন।

আন্তঃ ইউনিয়ন ফুটবল টুনামেন্টে স্বজনপ্রীতি ও অজ্ঞতার বিষয়ে মোঃ খোকন তার বিরুদ্ধে খেলোয়াড়দের অভিযোগ অস্বীকার করে বলেন, দক্ষিণ চর আবাবিল দল হেরে যাওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয় বলে দাবী করেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com