সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে গ্যাসের দাবিতে মানববন্ধন

রায়পুরে গ্যাসের দাবিতে মানববন্ধন

রায়পুরে গ্যাসের দাবিতে মানববন্ধন

Raipur (Lakshmipur) Pic 11-09-2014gনিজস্ব প্রতিনিধি:
গ্যাসের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয়পার্টির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিকার সকালে পৌর শহরের প্রধান সড়কে প্রায় অর্ধকিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন পালন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং পেশাজীবী সংগঠন।

মানববন্ধনের নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা জাতীয়পার্টির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান।
মানববন্ধন থেকে পাইপ লাইনের মাধ্যমে দ্রুত রায়পুরে গ্যাস সংযোগ প্রদানের দাবি জানানো হয়। অন্যথায় এ দাবী আদায়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদে এ নিয়ে জ্বালানী মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন বলে সংসদ সংসদ্য তাঁর বক্তব্যে তুলে ধরেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র এবিএম জিলানী, জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এম.আর মাসুদ, উপজেলা জাতীয়পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস কবির, সাধারণ সম্পাদক চৌধূরী অদুদ মৃধ্যা, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইমাম হোসেন, শ্রমিক নেতা বদরুল আলম জিন্নাহ, উপজেলা যুবলীগ আহ্বায়ক কামরুল হাসান রাসেল প্রমুখ।রায়পুরে গ্যাসের দাবিতে মানববন্ধন

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com