সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি

রায়পুরে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি

রায়পুরে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি

তাবারক হোসেন আজাদ: রায়পুর উপজেলায় নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রচন্ড গরম ও ঠান্ডায় এবং থেমে থেমে বৃষ্টির কারণে নিউমোনিয়া বৃদ্ধি পেয়েছে বলে ডাক্তারদের ধারণা। সোমবার আক্রান্তদের মধ্যে ৬ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা হলো চরলক্ষ্মী গ্রামের জান্নাত (৪ মাস), আশ্রাফগঞ্জ নতুন বাজার এলাকার মারিয়া (৫ মাস), দক্ষিণ রায়পুরের শাওন (দেড় মাস), চর আবাবিলের সানিয়া (৪ মাস), চর কাচিয়া গ্রামের সামির (২৮ দিন)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ফেরদৌসী আরা জানান, গত ৪ দিনে নিউমোনিয়ায় আক্রান্ত ৪৫ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. আযম খান বলেন, হঠাৎ প্রচন্ড গরম ও ঠান্ডায় এবং থেমে থেমে বৃষ্টির কারণে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা চলছে। এলাকাগুলোতে নিউমোনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com