সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুর প্রতিনিধি: রায়পুরে আলমগীর হোসেন (২৮) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনাপুর ইউনিয়নের বগারাখালীয়া গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ীর মাজির খাল পাড় থেকে উদ্ধার করা হয়। সে একই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

নিহত আলমগীরের মা ফজরের নেছা জানান, কয়েক বছর বিদেশে (ওমান) থাকার পর প্রায় ৩ মাস আগে বাড়ীতে চলে আসে। পর ফের বিদেশে যাওয়ার জন্য দুই বার টাকা জমা দিয়ে ব্যার্থ হয়ে তিনি মানুষিকভাবে অসুস্থ হয়ে পরে। এর পর থেকেই কয়েক বার আত্মহতার চেষ্টা করে। অবশেষে বৃহস্পতিবার ভোরে বাড়ীর পাশের মাজির খাল পাড়ের একটি আম গাছের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহতা করে। তার স্ত্রীসহ একটি ছেলে সন্তান রয়েছে।

রায়পুর থানার (ওসি/তদন্ত) সোলায়মান চৌধুরী জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় তার মা ফজরের নেছা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com