সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর বিদ্যুৎ অফিস ভাঙচুর

রায়পুর বিদ্যুৎ অফিস ভাঙচুর

রায়পুর বিদ্যুৎ অফিস ভাঙচুর

রায়পুর: রায়পুরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন উত্তেজিত জনতা। এ সময় বিদ্যুৎ অফিসের পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে সন্ধ্যা থেকে বিক্ষোভ করেন বিদ্যুৎ গ্রাহকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন। রাত ৮টার দিকে জনতা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিদ্যুৎ অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর ও অফিসের সামনে থাকা একটি পিক-আপ ভ্যান ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ব্যাপারে রায়পুর থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রায়পুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কৃষকের সয়াবিন লুটে নিচ্ছে প্রভাবশালীরা, রায়পুরের চরে পুলিশের মহড়া

রায়পুরে জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের তিনজন জখম

লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরে অসহায়রা পেল ঢেউটিন-কম্বল ও আর্থিক সহায়তা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com